• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৩

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১
মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১

মেহেরপুরের গাংনীতে গরু বোঝায় ট্রলি উল্টে মোতাহার হোসেন (৬০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। সোমবার (১৯ডিসেম্বর) বিকালে কামারখালি হয়ে সিন্দুরকোটা বাজারের নিকটে এঘটনা ঘটে। নিহত মোতাহার হোসেন ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলা শহরের বাজার পাড়ার শাহাদত হোসেনের ছেলে। এসময় আরও তিনজন আহত হয়েছে। আহতরা হলেন- একই এলাকার আব্দুর রহিমের ছেলে সোহরাব হোসেন(৫০), মেহেরপুরের গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মনোয়ার হোসেন, আফছার আলীর ছেলে আতিয়ার রহমান(৫৫)। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয় বামুন্দি ফায়ার সাভির্সের একটি টীম।
বামুন্দি ফায়ার সার্ভিসের টীম লিডার ইছাহাক আলি জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে সিন্দুরকোটা থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মুতাহার আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category