• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে: তাজউদ্দিন খান এমপি গাংনীতে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা

মেহেরপুরসহ ১১ জেলার বিএনপি নেতাকর্মীদের আগাম জামিন লাভ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
নেতাকর্মীদের আগাম জামিন লাভ
মেহেরপুরসহ ১১ জেলার বিএনপি নেতাকর্মীদের আগাম জামিন লাভ

ঢাকা, নারায়নগন্জ, জামালপুর, মেহেরপুর (গাংনী), গাজীপুর, নরসিংদী, মুন্সীগন্জ, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, বরিশাল, নেত্রকোনা জেলায় দায়েরকৃত পৃথক রাজনৈতিক মামলায় ৪৩৮ জন বিএনপি নেতাকর্মীর হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছে।

বিচারপতি জনাব জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি জনাব মোঃ বশির উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি জনাব মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জনাব মোঃ আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক আদেশে বিএনপি নেতৃবৃন্দকে ৬ সপ্তাহের আগাম জামিন মন্জুর করেন। উল্লেখিত সময়ের পর তাদেরকে স্ব স্ব দায়রা আদালতে আত্মসমর্পন করতে নির্দেশ দেয়া হয়েছে।

বিএনপি নেতৃবৃন্দের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট মোহাম্মদ কামাল হোসেন, এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, এডভোকেট সগীর হেসেন লিওন, এডভোকেট মাহবুবুর রহমান খান প্রমুখ।

তাদেরকে সহায়তা করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী, এডভোকেট গোলাম আক্তার জাকির, এডভোকেট সালমা সুলতানা, ব্যারিস্টার আকতার হোসেন, এডভোকেট সাগর হোসেন, এডভোকেট সাইদুর রহমান মাইনুল, এডভোকেট কে আর খান পাঠান, এডভেকেট মোঃ আব্দুল কাইউম, এডভোকেট আনিসুর রহমান রায়হান, এডভোকেট রুকনুজ্জামান সুজা, এডভোকেট মাকসুদ উল্লাহ, এডভোকেট সাগর হোসেন, এডভোকেট নুরে আলম সিদ্দিকী ,এডভোকেট শামসুল ইসলাম মুকুল, এডভোকেট উজ্জল হোসেন, এডভোকেট কনক রাসেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category