• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেয়েকে হত্যার অভিযোগে মায়ের মামলায় বাবা গ্রেফতার

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
মেয়েকে হত্যার অভিযোগে মায়ের মামলায় বাবা গ্রেফতার
মেয়েকে হত্যার অভিযোগে মায়ের মামলায় বাবা গ্রেফতার

কুষ্টিয়ার ভেড়ামারায় বাবার বিরুদ্ধে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করলে পুলিশ বাবাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

গত শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত আইনুন নাহার আনিতা (২৬) একই গ্রামের আমির হোসেনের মেয়ে। তাঁর আড়াই বছরের এক কন্যাসন্তান রয়েছে। অভিযুক্ত বাবা আমীর হোসেন (৬০) আদালতে মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন বলে নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল রব তালুকদার।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, চার বছর আগে একই উপজেলার গোলাপনগরের বাসিন্দা মহিনের সঙ্গে আনিতার পারিবারিকভাবে বিয়ে হয়। তিন মাস আগে দাম্পত্য কলহের জেরে তিনি বাবার বাড়িতে চলে আসেন। এরপর স্বামীর সঙ্গে বনিবনা হলে আনিতা আবারও একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন। কিন্তু বাবা আমীর হোসেন এতে বাধা হয়ে দাঁড়ান। গত শনিবার সন্ধ্যার পর বাড়ি ফাঁকা পেয়ে রাগের বশে মেয়ের ব্যবহৃত ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বাবা আমীর হোসেন। ঘটনার পরের দিন মা তাসলিমা খাতুন বাদী হয়ে স্বামী আমীর হোসেনকে আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় গতকাল সোমবার পুলিশ আমীর হোসেনকে গ্রেফতার করে।

মামলার বাদী মা তাসলিমা খাতুন বলেন, মেয়েকে বাড়িতে রেখে তার আড়াই বছরের কন্যাকে নিয়ে বাড়ির বাইরে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়িতে ফিরে আনিতাকে ডাকতে থাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখি, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আমার মেয়ে বিছানার ওপর পড়ে আছে। ওই সময় আমার স্বামী স্বীকার করে যে সেই মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।’

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব বলেন, নিহত ব্যক্তির মা নিজে বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। অসামি আমীর হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category