• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেয়াদ উত্তীর্ণ বীজ রাখায় মেহেরপুরের ৩ টি বীজের দোকানে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
মেয়াদ উত্তীর্ণ বীজ রাখায় মেহেরপুরের ৩ টি বীজের দোকানে জরিমানা
মেয়াদ উত্তীর্ণ বীজ রাখায় মেহেরপুরের ৩ টি বীজের দোকানে জরিমানা

মেয়াদ উত্তীর্ণ সবজি বীজ এবং আমদানীকৃত বীজের প্যাকেট বিক্রিয় মূল্য না থাকার অপরাধে মেহেরপুরের ৩টি বীজের দোকান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর বড় বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর-চুয়াডাঙ্গা সহকারি পরিচালক মামুনুল হাসান জানান ,বাজিতপুর বীজ ভান্ডারে ভারত থেকে আমদানীকৃত ঘাস বীজের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মেহেরপুর বীজ ভান্ডার ও সজিব বীজ ভান্ডারে মেয়াদ উত্তীর্ণ সবজি বীজ সাজিয়ে রাখার অপরাধে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সরংক্ষণ আইন ২০০৯ এর দুটি ধারায় তাদেরকে কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করতে সহযোগিতার করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন অফিসার এমদাদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category