• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মুজিবনগর স্মৃতিসৌধে প্রতিমন্ত্রীদ্বয়ের পুষ্পস্তবক অর্পণ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
মুজিবনগর স্মৃতিসৌধে প্রতিমন্ত্রীদ্বয়ের পুষ্পস্তবক অর্পণ
মুজিবনগর স্মৃতিসৌধে প্রতিমন্ত্রীদ্বয়ের পুষ্পস্তবক অর্পণ

মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর উদ্বোধন শেষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে মুজিবনগরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য এবং বাংলাদেশের মানচিত্র ঘুরে দেখেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং ফরহাদ হোসেন এমপি।

এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category