• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগর সীমান্তে একই পরিবারের চার জনকে পুশ ব্যাক

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
মুজিবনগর সীমান্তে একই পরিবারের চার জনকে পুশ ব্যাক
মুজিবনগর সীমান্তে একই পরিবারের চার জনকে পুশ ব্যাক

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ একই পরিবারের ৪ জনকে পুশ ব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শুক্রবার দুপুরে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫ নং এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে চার জনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

এরা হলে- চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেহলার ধরড়া গ্রামের রতন হোসেন ও তার স্ত্রী রাবেয়া আক্তার, শিশু কন্যা হাবিবা খাতুন এবং ১ মাস বয়সী শিশু পুত্র ইমাম হোসাইন।

রতন হোসেন জানান, ২০২২ সালের অক্টোবর মাসে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যায়। সেখানে রাজিমিস্ত্রির জোগালের কাজ করতেন। কয়েকদিন আগে তাদেরকে পুলিশ আটক করে বিএসএফর কাছে হস্তান্তর করে।

বিজিবি মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্প ইন্সপেক্টর ধর্মেন্দর কুমার পান্ডের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বেঠকে ৪ বাংলাদেশীকে ক্যাম্পে নিয়ে আসা হয়। পুলিশের মাধ্যমে তাদের নাম ঠিকানা নিশ্চিত হয়ে পরিবারের কাছে ফেরত পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category