• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মুজিবনগর জাতীয় সমাজসেবা দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
সমাজসেবা দিবস পালিত
মুজিবনগর জাতীয় সমাজসেবা দিবস পালিত

মুজিবনগর আলোচনা সভা, শোভাযাত্রা ও আর্থিক সহায়তার চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) মুজিবনগর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মুজিবনগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা নকিব উদ্দীন, উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। আলোচনা সভ শেষে ২৫ জন সদস্যের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category