• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মুজিবনগরে ১’শ বোতল ফেন্সিডিল উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
মুজিবনগরে ১’শ বোতল ফেন্সিডিল উদ্ধার
মুজিবনগরে ১’শ বোতল ফেন্সিডিল উদ্ধার

মেহেরপুরের মুজিবনগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ২টার সময় মুজিবনগর উপজেলার জয়পুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে মুজিবনগর থানার এসআই (নিঃ) উত্তম কুমার, এসআই (নিঃ) সাহেব আলী সহ মুজিবনগর থানার পুলিশের একটি দল জয়পুর ময়নাতলা মাঠে অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ফেন্সিডিলগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে ফেন্সিডিলগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়।

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন মাদক কারবারি ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা। পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category