• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে সমতায় তারুণ্য প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৫ মে, ২০২৫
মুজিবনগরে সমতায় তারুণ্য প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
মুজিবনগরে সমতায় তারুণ্য প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

মুজিবনগর হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে “সমতায় তারুণ্য” প্রকল্পের আওতায় একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে)  মুজিবনগর পর্যটন মোটেলে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী তরুণদের মাঝে জেন্ডার স্টেরিওটাইপ, এডভোকেসি, লবিং ও মিডিয়া লিটারেসি বিষয়ে সচেতনতা সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান এবং লিড প্রজেক্ট ম্যানেজার তাজিমুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ফারহান ইশরাক, প্রজেক্ট অফিসার মোবারক হোসেন, হিউম্যান রিসোর্স অফিসার বৃষ্টি মুন্সি, ফাইনান্সিয়াল কর্মকর্তা তারিফ এবং কমিটি মেম্বার আলফিউবালা।

কর্মশালাটি তরুণদের মাঝে সমাজে লিঙ্গভিত্তিক বৈষম্য ও স্টেরিওটাইপ ভাঙার জন্য সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category