• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:

মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুরের মুজিবনগরে বালিবাহী ট্রাক চাপায় বাঁধন মন্ডল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ভবেরপাড়া – সোনাপুর সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত বাঁধন মন্ডল ভবেরপাড়া গ্রামের শিবাস্তিন মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধন মন্ডল মোটরসাইকেল যোগে কেদারগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় ভবেরপাড়া গ্রামের অনিল মন্ডলের বাড়ির সামনে পৌছুলে একটি বালিবাহী একটি ট্রাকের চাকার নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এবং ঘাতক ট্রাকের চালকের নাম রিপন আলী (৩৫) ও দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর কুষ্টিয়া (ট-১১-২৬৪৭)। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category