• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের ইন্তেকাল

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
মুজিবনগরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের ইন্তেকাল
মুজিবনগরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের ইন্তেকাল

মুজিবনগরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের মৃত নছর আলীর ছেলে। মৃত্যুকালে তার বছস ছিলো ৮০ বছর। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তার লাশ দাফন করা হয়।

এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পরে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি দির্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category