• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৪ মার্চ, ২০২৪
মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত
মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত

মেহেরপুরের মুজিবনগরের বল্লভপুর সিনেমা হলের সামনে দ্রুত গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ইন্নান (৪৮) নামের এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। সে মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মৃত নবিছদ্দীনের ছেলে।

নিহতের চাচাতো ভাই মিনারুল ইসলাম জানান, দুপুরে বল্লভপুর গ্রামের সিনেমা হলের সামনে একটি ট্রাক থেকে বালু নামাচ্ছিলেন ইন্নানসহ বেশ কয়েক জন শ্রমিক। বালি নামানো শেষে রাস্তা পার হয়ে একটি টিউবওয়েলে পানি পান করার জন্য ওপারে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে তাকে ধাক্কা দেয়। এতে মারত্মক আহত হয় ইন্নান।

ট্রাকে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দুপুরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চালক ও তার সহযোগী। স্থানীয়রা মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দত্ত ঘটনার সত্যতা শিকার করে বলেন, মোটরসাইকেল পুলিশি হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category