• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
মুজিবনগরে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মুজিবনগরে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের আলম হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) দিবাগত গভীর রাতে নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত আলম হোসেন তারানগর গ্রামের আকবত আলীর ছেলে। সে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন আলম হোসেন। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অজ্ঞাত কয়েকজন তার বাড়িতে প্রবেশ করে। ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে উপর্যপরি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে স্থান ত্যাগ করে দুবৃত্তরা। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে মুজিবনগর থানা হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, খুনের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category