• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:

মুজিবনগরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
মুজিবনগরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
মুজিবনগরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

‘মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’ এই প্রতিপাদ্যে মেহেরপুরের মুজিবনগরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এবং বিওয়াইএফসি ও কম্প্যাশনের সহযোগিতায় মুজিবনগরের রতনপুর চার্চ অব বাংলাদেশ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (অতি: দা:) রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুরের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনীর ও জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিওয়াইএফসি প্রকল্প ম্যানেজার জন অমৃত মণ্ডল, কমপ্রেশন প্রকল্প ব্যবস্থাপক রনি বাড়ই প্রমুখ।

সেমিনারে স্থানীয় শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, ছাত্রসমাজ এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা মেহেরপুরকে একটি মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category