• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবকের হাত বিচ্ছিন্ন , গুরুত্বর আহত-২

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
মুজিবনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাত হারালেন যুবক, গুরুত্বর আহত-২
মুজিবনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাত হারালেন যুবক, গুরুত্বর আহত-২

নিজ বাড়ি থেকে বল্লভপুর খ্রিষ্টিয় আনন্দ মেলায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার তিন যুবক আহত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের প্রিতর মন্ডলের ছেলে, প্রসান মন্ডল (৩০), পিন্টু চৌকিদারের ছেলে পিউ ও ভানুর ছেলে সুমন (২০)।

আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রসান মন্ডলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পিউ ও সুমনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের রেফার্ড কর হয়েছে।

জানা গেছে, নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বল্লভপুর খ্রিষ্টিয় সপ্তাহব্যাপী আনন্দ মেলায় আসার পথে বল্লভপুর তিন রাস্তার মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সংঘর্ষে হলে মটরসাইকেলে থাকা সুমনের ডান হাত কেটে পড়ে যায়,পা কেটে ঝুলন্ত অবস্থায় এবং শরীরের অন্যান্য স্থান মারাত্মকভাবে জখম হওয়া সহ প্রসান মন্ডল ও পিউ মারাত্বক জখম হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য প্রসান মন্ডলকে রাজশাহী মেডিকেলে এবং পিউ ও সুমন কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন ।

এসময় স্থানীয় জনগণ ট্রলি ও মোটরসাইকেলটি জব্দ করে। পরবর্তীতে মুজিবনগর থানা পুলিশ ট্রলি ও মোটরসাইকেলটি তাদের হেফাজতে নেয়। এঘটনায় ট্রলি চালক পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category