• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মুজিবনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৯ জন আহত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫
মুজিবনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৯ জন আহত
মুজিবনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৯ জন আহত

মেহেরপুরের মুজিবনগরে পাওনা টাকা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। রবিবার (২ মার্চ) বিকেলে কেদারাগঞ্জ বাজারের মায়ের দোয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন রতনপুর গ্রামের হাসমত খা’র ছেলে জসিম খা (৪০), আরোজ আলীর ছেলে শেরেগুল (৪২), মতেহারের ছেলে জাহান আলী (৪৩), আসমতের ছেলে রশিদ (৩৮)। অপর পক্ষে রশিকপুর গ্রামের ইব্রা খা’র ছেলে ইয়াসিন খা (৪০), ও বোরহান খা (৪২), ইয়াসিন খা’র ছেলে সাগর (২২), মনির খা’র ছেলে দিদার (৩৫) ও আশিক (৩০)।

স্থানীয়র সূত্রে জানাগেছে, ব্যবসায়ীক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের লোকজন রামদা, কাঠের বাটাম, বাঁশের লাঠিসহ একে অপরের উপর হামলা করে। এলোপাথাড়ি আঘাতের ফলে দুই পক্ষের লোকজনই আহত হয়।

স্থানীয় লোকজনসহ পরিবারের সদস্যরা আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category