• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে নারীর প্রতি সহিংসতা রোধে ‘ধ্রুবতারা’ সংগঠনের উঠান বৈঠক

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
মুজিবনগরে নারীর প্রতি সহিংসতা রোধে 'ধ্রুবতারা' সংগঠনের উঠান বৈঠক
মুজিবনগরে নারীর প্রতি সহিংসতা রোধে 'ধ্রুবতারা' সংগঠনের উঠান বৈঠক

মেহেরপুরের মুজিবনগরে সামাজিক সংগঠন ধ্রুবতারা ইয়থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানন্দপুর গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
ধ্রুবতারা ইয়থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর ইউনিটের সভাপতি ফয়সাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ। উঠান বৈঠকে নারী ও শিশু অধিকারে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার, আইনের সঠিক প্রয়োগ ও সামাজিকভাবে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলে আব্দুল মান্নান, অসিম বিশ্বাসসহ সংগঠনের সদস্যবৃন্দ। সমাজে নারীর প্রতি সহিংসতা, শারীরিক-মানসিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, বহুবিবাহ, যৌন হয়রানি, ধর্ষণ, নারীর প্রতি বৈষম্যসহ নানা বিষয় সোচ্চার হওয়ার পরামর্শ দেন বক্তারা। এদিকে নারী বান্ধব আইনগুলোর যথাযথ প্রয়োগের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে উঠান বৈঠকে উপস্থিত নারীরা। অনুষ্ঠানে মুজিবনগর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, তরুণ-তরুণী, গৃহিণী ও নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category