• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মুজিবনগরে ট্রাক্টরের ধাক্কায় আহত-২

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
মুজিবনগরে ট্রাক্টরের ধাক্কায় আহত-২
মুজিবনগরে ট্রাক্টরের ধাক্কায় আহত-২

মেহেরপুরের মুজিবনগরে অবৈধ ট্রাক্টর ট্রলির ধাক্কায় দুই ভাই বোন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে মুজিবনগর-দর্শনা সড়কের বাগোয়ানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা গ্রামের আয়নাল হকের ছেলে নাফিজ (২০) ও মেয়ে শাহনাজ (২৫)।

স্থানীয় সুত্রে জানা গেছে, নাফিজ তার বোনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে দর্শনা থেকে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে বাগোয়ান গ্রামে পৌঁছালে ঘটে অনাকাঙ্খিত দুর্ঘটনা। এসময় রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন নাফিজ ও তার বোন শাহনাজ।

স্থানীয়রা জানান, বাগোয়ান গ্রামের পুরাতন ইটভাটার পাশে নজরুল ইসলামের পুকুর করে ইটভাটায় মাটি দেওয়া হচ্ছে। এই মাটি বহনের জন্য ট্রাক্টর ট্রলি সকাল থেকে রাত অবধি অবাধে যাতায়ত করছে। প্রধান সড়ক থেকে পুকুরের রাস্তায় প্রবেশের সময় ট্রাক্টর ট্রলিটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category