• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে জামায়াতের আমিরসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
মুজিবনগরে জামায়াতের আমিরসহ আটক-২
মুজিবনগরে জামায়াতের আমিরসহ আটক-২

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমির খান জাহান আলী (৪১) ও জামায়াতের রোকন হাবিবুর রহমানকে (৩৭) আটক করে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ঐ উপজেলার গোপালনগর গ্রামের মোশারফের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক খানজাহান একই উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও হাবিবুর গোপালনগর গ্রামের আজিল শেখের ছেলে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপালননগর গ্রামের মোশারফের বাড়িতে জামায়াতের গোপন বৈঠক চলছে। এমন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযানে যায় মুজিবনগর থানা পুলিশের একটি দল। এ সময় খান জাহান ও হাবিবুরকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিযে যায়। এ সময় ঘটনাস্থল থেকে চাঁদা আদায়ের রশিদ ও বিপুল পরিমান ইসলামী বই উদ্ধার করা হয়। তাদের নামে নাশকতার মামলা দিয়ে বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category