• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মুজিবনগরে জাতীয় শোক দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
মুজিবনগরে জাতীয় শোক দিবস পালিত
মুজিবনগরে জাতীয় শোক দিবস পালিত

জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পাষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আলহাজ জিয়াউদ্দীন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম।

এসময় উপজেলা আনসার ভিডিপি, মুজিবনগর টুরিষ্ট পুলিশ, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুরর রহমান, মুজিবনগর উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, উপজেলা যুব মহিলালীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারন সম্পাদক তহমিনা খাতুন, উপজেলা ছাত্রলীগ, মুজিবনগর সাব-জোনাল অফিস মেহেরপুর পল্লী বিদুৎ অফিস, মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, প্রাথমিক শিক্ষা অফিস মুজিবনগর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুজিবনগর, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনতা ব্যাংক মুজিবনগর শাখা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পাষ্পার্ঘ অর্পণ করেন।

পরে উপজেলা পরিষদ হল রুমে জাতির জনকের উপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্ত ডাঃ আসাদুজ্জামান, থানা ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল প্রমুখ।

আলোচনা শেষে মুজিবনগর যুব উন্নয়ন অফিস কতৃক যুব লোন বিতরণ ও চিত্রা অংকনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারন করা হয়।

এছাড়া উপজেলার ৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের আয়াজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, খাবার বিতরণ ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। অনুরুপ‘ মোনাখালী দক্ষিণপাড়া মহল্লাবাসীর আয়াজনে বেলা ৪টায় চাষীক্লাব চত্বরে মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, খাবার বিতরণ ও দোয়া মহাফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক এ্যাডভকেট ইব্রাহীম শাহিন, এ্যাডভকেট পল্লভ ভট্রাচার্জ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবমহিলালীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুরুপ‘ দারিয়াপুর ই্উনিয়ন আওয়ামী লীগের আয়াজনে বিকেল সাড়ে ৫টায় দারিয়াপুর ইউপি আ‘লীগ অফিস চত্বরে অনুষ্ঠানে দারিয়াপুর ই্উনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, খাবার বিতরণ ও দোয়া মহাফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক এ্যাডভকেট ইব্রাহীম শাহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবমহিলালীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে খাবার পরিবেশন অনুষ্ঠান পরিদর্শন করেন। এদিন সকাল থেকে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category