• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
মুজিবনগরে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
মুজিবনগরে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মেহেরপুরের মুজিবনগরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামানের সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদ, মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আহসান হাবিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খন্দকার সানজিদা আক্তারসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে উপজেলার ৪টি ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি, কিন্ডার গার্ডেনসহ ৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ থেকে ১৪ বছর বয়সী ৪,৭৩০ জন শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category