• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মুজিবনগরে গণিতগুরু প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুজিবনগর প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
মুজিবনগরে গণিতগুরু প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মুজিবনগরে গণিতগুরু প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গণিতগুরু প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে মুজিবনগর উপজেলার বল্লভপুর অফিস প্রাঙ্গনে গুড নেইবারস বাংলাদেশ, মুজিবনগরের উদ্যোগে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলার ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাছাইকৃত একশত জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। পরীক্ষা শেষে ১০ জন গনিত শিক্ষকের মাধ্যমে খাতা মূল্যায়ন করে ১৬ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সর্বোচ্চ নম্বর অর্জনকারীকে স্পেশাল পুরস্কার প্রদান করা হয়।

মেহেরপুর সিডিপি’র সিনিয়র প্রেগ্রাম অফিসার এস.এম. রিফাত আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সিডিপি’র গুড নেইবারস বাংলাদেশের ইনচার্জ মেহেদী হাসান, কোঅপারেটিভ অফিসার জয় চক্রবর্তী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category