• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে গণভোট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
মুজিবনগরে গণভোট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
মুজিবনগরে গণভোট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরের মুজিবনগরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণভোট বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের মিনি সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকির আহম্মেদ।

উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান গণভোট বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবীর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে ভোট প্রদানে বাধাসৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আগামী নির্বাচন ও গণভোটে সবাই নির্বিঘ্নে অংশগ্রহণ করবেন এবং স্বাধীনভাবে নিজ নিজ মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যদি ভোটারদের ভোট দিতে বাধা দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। এ ক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং গ্রাম পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category