• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ

মুজিবনগরে একশ বোতল ফেনসিডিলসহ দুই পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫
মুজিবনগরে একশ বোতল ফেনসিডিলসহ দুই পাচারকারী আটক
মুজিবনগরে একশ বোতল ফেনসিডিলসহ দুই পাচারকারী আটক

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ভারতীয় একশ বোতল ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। বুধবার (১৮ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে একই উপজেলার রশিকপুর গ্রামে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন-মাদারীপুর জেলার দক্ষিণ মেদিনীমন্ডল গ্রামের মৃত জালাল মোল্লার ছেলে বারেক (৩৩) এবং নারায়ণগঞ্জ জেলার চনপাড়া গ্রামের শাহ আলমের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০)। এসময় একটি সাদা রংয়ের টয়োটা প্রিমিও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি গোপাল কুমার জানান, মুজিবনগর উপজেলার রশিকপুর ব্রিজের উপর মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি সাদা টয়োটা প্রাইভেট কারের মধ্যে থেকে একশ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category