• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
১১০ দিনে আলোচিত শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

মুজিবনগরে অপারেশন ডেভিল হান্টে সাত জন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
মুজিবনগরে অপারেশন ডেভিল হান্টে সাত জন গ্রেফতার
মুজিবনগরে অপারেশন ডেভিল হান্টে সাত জন গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় মুজিবনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মানিকনগর গ্রামের শামসুদ্দিন মল্লিকের ছেলে কুতুব উদ্দিন (৫৭), একই গ্রামের মোস্তাকিমের ছেলে নজরুল ইসলাম(৪০), হায়দার আলীর ছেলে মাহাবুব ইসলাম(২৫), তারানগর গ্রামের মৃত সৈয়দ আলী ঘরামীর ছেলে শওকত ঘরামী(৬৫), ইব্রাহীম ঘরামী(৬০), শাহ জামাল(৫৮), দুলু ঘরামী(৭০)।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জনান, গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবং বাকি ৪ জন নানা অপরাধের সাথে সম্পৃক্ত। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদেরকে গ্রেফতার করা হয়। ৭ জনকেই মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category