• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মারা গেলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা

বিবর্তন ডেস্ক:
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫
মারা গেলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা
মারা গেলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন। আজ শনিবার সকাল ৯ টায় রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে দেশে ফিরলে জানাজার সময় নির্ধারণ করা হবে।

এ টি এম শামসুল হুদা ১৯৪৩ সালের ১০ জুলাই জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে মাধ্যমিক ও ১৯৬০ সালে উচ্চমাধ্যমিকে প্রথম শ্রেণীতে পাস করেন তিনি।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এরপর ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন শামসুল হুদা। স্বাধীনতার পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন তিনি।

এরপর তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি এবং পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

ওয়ান ইলেভেনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ২০০৭ সালে এ টি এম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন। সব দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন আইনে ব্যাপক সংস্কার আনে এই কমিশন। এর মধ্যে ছিল ছবিসহ ভোটার তালিকা ও স্বচ্ছ ব্যালট বাক্স। এই কমিশনের অধীনেই ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। শামসুল হুদা কমিশনে নির্বাচন কমিশনার ছিলেন, মুহাম্মদ ছহুল হোসাইন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category