• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

রাজু আহমেদ, ঝিনাইদহ:
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন
মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

ঝিনাইদহের মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটিকে ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে সংগঠনটির দুই পক্ষ। আজ মঙ্গলবার সকালে উপজেলার ডাকবাংলো মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন উপজেলা কমিটির নেতারা।

সংগঠনের আহবায়ক হামিদুর রহমান রানা তার বিরুদ্ধে ওঠা পুকুর খনন, চাল বাণিজ্য, বালু ব্যবসা ও গরুর হাটে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত, একটি মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে।”

সংবাদ সম্মেলন থেকে দাবী করা হয়, পুকুর খননে যার নাম এসেছে তার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। জিআরের চাল বরাদ্দ ছিল রাস্তার জন্য, কোনো বাণিজ্য হয়নি। বালু ব্যবসা ও হাট চাঁদাবাজির অভিযোগও নাকচ করে দেন তিনি।
সংগঠনের নেতারা বলেন, ৩ জুলাই সংবাদ সম্মেলন করে যে পক্ষ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, তারা অবৈধভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে তা করেছে। এসব অভিযোগের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category