• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মহেশপুরে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৪ জুন, ২০২৫
মহেশপুরে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মহেশপুরে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে পাট চাষিদের সাথে কথা বলেন মনিটরিং অফিসার ঢাকা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন।

মহেশপুর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার ৭৫ জন পাটচাষী অংশ গ্রহণ করেন। অনলাইনে প্রধান অতিথী উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট চাষ ও পাট পচানোর বিষয়ে চাষীদেরকে অবগত করান। এছাড়াও চাষীদের নানা সমস্যার কথা শুনে তার প্রয়োজনীয় পরামর্শ দেন।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে,এম আব্দুল বাকী, মহেশপুর উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিঠুন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category