• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মেহেরপুর সরকারী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মেহেরপুর সরকারী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মেহেরপুর সরকারী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মেহেরপুর সরকারী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল কলেজের টিএসসিআর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর ডঃ এ কে এম নজরুল কবীরের সভাপতিত্বে এবং কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আশরাফুল হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উৎযাপন কমিটির আহবায়ক ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান ফুয়াদ খান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমান, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম,বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মইনুল ইসলাম,অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডঃ সঞ্জয় বল, দর্শন বিভাগের প্রভাষক মনিরুল ইসলাম ও ইংরেজী বিভাগের প্রভাষক মনিরুজ্জামানসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর ডঃ এ কে এম নজরুল কবীর বলেন, ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধসহ ২৪ এর গণঅভ্যুত্থান সকল গণতান্ত্রিক আন্দোলনে এদেশের ছাত্রসমাজের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের লাল সবুজের পতাকা। তিনি সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজ অতীতে যেমন অংশগ্রহণ করেছে ভবিষ্যতেও তারা থাকবে বলে জানান। শিক্ষার্থীদের প্রতি তিনি লেখাপড়া ও জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category