• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মনোনয়ন পরিবর্তনের দাবিতে গাংনীতে বিএনপির বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
মনোনয়ন পরিবর্তনের দাবিতে গাংনীতে বিএনপির বিক্ষোভ মিছিল
মনোনয়ন পরিবর্তনের দাবিতে গাংনীতে বিএনপির বিক্ষোভ মিছিল

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনিত প্রার্থী পরির্বতন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে  বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে গাংনী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু।

বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা স্লোগান দেন “অপ্রত্যাশিত মনোনয়ন মানি না, মানবো না”, মিল্টন ভাইকে মনোনয়ন দিতে হবে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দিলে আমাদের আন্দোলন বন্ধ হবে না, আগামী দিনে ২২ কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন করা হবে। যতদিন না মনোনয়ন পরিবর্তন করা হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। তারা আরো বলেন মেহেরপুর জেলার জনপ্রিয় নেতা জাভেদ মাসুদ মিল্টন। তাই দলের ও সাধারণ জনগণের স্বার্থে তাঁকেই মনোনয়ন দিতে হবে।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন, ইমনসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী বিক্ষোভে অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category