• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

ভেড়ামারায় পেট্রোল পাম্পে বিস্ফোরণে নিহত-২

কুষ্টিয়া প্রতিনিধি
Update : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

এ সময় অগ্নিদগ্ধে আহতদেরকে ভেড়ামারা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত ৮ টার দিকে উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পাম্পে হঠাৎ বিস্ফোরণ হয়।

এতে দুজন নিহত হয়েছেন, দগ্ধ হয়ে ৩ জন আহত হয়েছেন ।

নিহতদের ২ জন দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি এলাকার শাহজদ্দীর ছেলে সাহাজুল (৩০)।

অপর আরেক জন তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬)। দফাদার ফিলিং স্টেশনের আগুন এখন নিয়ন্ত্রনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category