• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

ভেড়ামারায় অস্ত্র ও গুলিসহ বিএনপি নেতা আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
ভেড়ামারায় অস্ত্র ও গুলিসহ বিএনপি নেতা আটক
ভেড়ামারায় অস্ত্র ও গুলিসহ বিএনপি নেতা আটক

কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে ২টি দেশিয় অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ বিএনপির এক নেতা ও তার ভাইকে আটক করেছে সেনাবাহিনী। আজ সোমবার ভোরে উপজেলার আড়কান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ভেড়ামরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তার ভাই বিএনপি নেতা কাকন। তবে রোকনের পরিবার দাবি করেছে, রাজনৈতিক প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাত ৮টা থেকে উপজেলার আড়কান্দি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামীম আহমেদের ছেলে হিমেলের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম গ্রুপের উপর গুলি চালানো হয়।

এতে ফিরোজ আলী নামে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় উভয় পক্ষ থেকে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। এরপর বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামীমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেন। তারা অগ্নিসংযোগ করে ৩টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেল পোড়ান এবং বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা ও এসি ভাংচুর করেন।

এ ঘটনার পর, আজ সোমবার ভোরে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ভেড়ামরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকনের বাড়িতে তল্লাশি করে ২টি দেশিয় অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করে। এসময় তার ভাই কাকনকে। এ বিষয়ে ভেড়ামরা থানায় মামলা হয়েছে। তবে রোকনুজ্জামান রোকন ও তার ভাইকে আটক করা হওয়ার পর, তাদের পরিবারের সদস্যরা দাবি করেছেন যে, এটি একটি সাজানো এবং মিথ্যা অভিযোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category