• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬
ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে মেহেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আব্দুস সাত্তার এবং পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন। কর্মশালায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ কামরুন নাহার। তিনি শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গণমাধ্যম কর্মীরা সমাজের দর্পণ। সমাজে যা কিছুই ঘটে গণমাধ্যম কর্মীদের চোখ দিয়েই আমরা তা দেখি। সমাজ ও দেশের মানুষের কাছে একটি তথ্য ছড়িয়ে দিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বার্তা জেলার প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে এবং ক্যাম্পেইনটি সফল করতে গণমাধ্যমকর্মীদের প্রচার-প্রচারণা চালানোর জন্য বিশেষভাবে আহবান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলাজুড়ে এই ক‍্যাম্পেইন চলবে। এবারের ক্যাম্পেইনে মেহেরপুর জেলার মোট ৪৭৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থে‌কে ১১ মাস বয়সী ৯ হাজার ৬১৬ জন শিশু‌কে নীল র‌ঙের এবং ১২ থে‌কে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ৯৯৯ জন শিশু‌কে লাল র‌ঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটা‌মিন ‘এ’ ক্যাপসুল খাওয়া‌নোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উক্ত অবহিতকরণ সভায় মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি দিলরুবা খাতুনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category