• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ভারতে নিহত সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিললো কুষ্টিয়ায়

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
ভারতে নিহত সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিললো কুষ্টিয়ায়
ভারতে নিহত সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিললো কুষ্টিয়ায়

কু‌ষ্টিয়া শহরের একটি বহুতল ভব‌ন বাড়ির গ্যারেজে রাখা হয়েছে কয়েক কোটি টাকা মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুজার প্যারাডো ব্রান্ডের কালো রংয়ের একটি গাড়ি। প্রায় ‌তিনমাস আগে গা‌ড়ি‌টি গ্যারেজে আনা হয় বলে সূত্রে জানা গেছে। কয়েক কো‌টি টাকার বিলাসবহুল ওই গা‌ড়ি নিয়ে সন্দেহের সৃ‌ষ্টি হলে পু‌লিশ গা‌ড়ির মা‌লিকের সন্ধানে নামে।

সোমবার রাতে যাচাই বাছাই ক‌রে পু‌লিশ জানতে পারে পু‌লিশ লাইনের সামনে শা‌ফিনা টাওয়ারের গ্যারেজে রাখা গা‌ড়ি‌টির মা‌লিক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

ঘটনাস্থলে থাকা কু‌ষ্টিয়া মডেল থানা পু‌লি‌শের উপ-প‌রিদর্শক(এসআই) স্বপন বলেন, তল্লাসী চা‌লিয়ে গা‌ড়ির ভেতর থেকে সংসদ সদস্যের স্টিকার ও গা‌ড়ির কাগজপত্র পাওয়া গে‌ছে। কাগজে গা‌ড়ি‌টির মা‌লিক আনোয়ারুল আজিম আনার এম‌পির নাম রয়েছে। তবে গা‌ড়ি‌টি এখা‌নে কিভাবে আসলো তা নিয়ে তদন্ত চলছে।

গা‌ড়ি‌টি পু‌লি‌শি ‌হেফাজ‌তে নিয়ে রাতে গ্যারেজের প্রহরীকে দেখভালের দা‌য়িত্ব দেয়া হয়েছে। গা‌ড়ির কাগজপত্রে ২০২৩ সা‌লে মডেলের টয়োটা ব্র্যান্ডের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০। চেসিস নং JTMAA7BJ804035183, ইঞ্জিন নং F-33A0038578 উল্লেখ করা হয়েছে।

সা‌ফিনা টাওয়ারের গ্যারেজের দা‌য়ি‌ত্বে থাকা প্রহরী আলমগীর জানান, প্রায় তিন মাস আগে একটি তামাক কোম্পা‌নির দুই কর্মকর্তা গা‌ড়ি‌টি রেখে যান। তাদের কোম্পানীর বায়ারদের জন্য ভবনের দুই, তিন ও চারতলায় পাঁচ‌টি ফ্লাট ভাড়া ‌নেওয়া আছে।

এ বিষয়ে জানতে শা‌ফিনা টাওয়ারের মা‌লিক শামসু‌দ্দিন আলম ওরফে শা‌হিনের মুঠোফোনে কল দিলে তি‌নি রি‌সিভ করেন‌নি। কু‌ষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশারফ হোসেন বলেন, গা‌ড়ি‌টির তথ্য দেওয়ার জন্য ভব‌ন মা‌লিক সময় নিয়েছেন।বিষয়‌টি যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category