• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

বেতন বৃদ্ধিসহ চারদফা দাবিতে মেহেরপুরে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
বেতন বৃদ্ধিসহ চারদফা দাবিতে মেহেরপুরে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন
বেতন বৃদ্ধিসহ চারদফা দাবিতে মেহেরপুরে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

মেহেরপুরে বেতন বৃদ্ধিসহ চারদফা দাবিতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে বারটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন হরিজন সম্প্রদায় ঐক্য পরিষদের সভাপতি বাচ্চু বাঁশফোড়। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী স্বপন ভূইমালি, বিনদ, দ্বিপকসহ হরিজন সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নারী-পুরুষ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে যে বেতন পাই, তা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় বেতনও সময়োপযোগী হারে বাড়াতে হবে।” তারা আরও দাবি জানান, পৌরসভার কোন পরিচ্ছন্নতা কর্মীকে চাকরি থেকে অব্যাহতি না দেওয়া, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা, কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হলে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং বেতন কাঠামো পুননির্ধারণ করে তা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।

বক্তারা জানান, হরিজন সম্প্রদায় শহরের পরিচ্ছন্নতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি। তারা দ্রুত চারদফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তারা সতর্ক করে বলেন, দাবিগুলো শিগগিরই পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category