• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রাজনৈতিক দলের লেজুড়ভিত্তিক সংগঠন নয় দাবি সংগঠনটির

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রাজনৈতিক দলের লেজুড়ভিত্তিক সংগঠন নয় দাবি সংগঠনটির
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রাজনৈতিক দলের লেজুড়ভিত্তিক সংগঠন নয় দাবি সংগঠনটির

কোন রাজনৈতিক দলের লেজুড় ভিত্তিক সংগঠন নয় জুলাই গণঅভ্যূথানের মধ্যে থেকে গড়ে ওঠা ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। পরিবেশই বলে দেবে তারা নির্বাচনে অংশ গ্রহণ করবেন কিনা। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ হলরুমে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় এমনটি দাবি করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা।
বক্তারা বলেন, অনেকেই মনে করেন ছাত্র শিবির, ছাত্রদল কিংবা অন্য কোন ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আসলে তা সত্য নয়। সংগঠনটি প্রতিটি রাজনৈতিক দলের গঠনমূলক সমালোচনা করবে। তাছাড়া প্রতিটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক, জুবায়ের হোসাইন, যুগ্মসদস্যসচিব আব্দুল্লাহ ইবন মুবিন, সংগঠক ফারহানা বিনতে জিগার ফারিনা, মুহতাসিম ফুয়াদ, সুলতানা খাতুনে জান্নাত, মন্ডল মুহাম্মদ সুলতান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category