• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ
বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ

গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে মেহেরপুরের গাংনীতে বাংলা বর্ষবরণ। এ বছরের বর্ষবরণের শ্লোগান “নববর্ষের ঐকতন, গণতন্ত্রের পুনরুত্থান” আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বৈশাখকে বরণ করে নেওয়া হয়।

বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ

পরে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, বিএনপি নেতা সাইফুল ইসলাম সেলিম, গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, গানী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলুসহ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুরা বৈশাখকে বরণ করতে নানা সাজে রং, ঢংয়ে এসেছিলেন অনুষ্ঠানস্থলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category