• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

বন্যার্ত এলাকার মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করছে মেহেরপুর বিএনপি

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২০ জুলাই, ২০২২

মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের হাতে ত্রাণের টাকা তুলে দিয়েছেন উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিট।

উপজেলা ইউনিয়ন ইউনিট প্রধানরা স্থানীয় বিএনপি নেতা কর্মীদের নিকট থেকে সংগ্রহকৃত ত্রাণের ২ লক্ষ ২০ হাজার টাকা তুলে দেন।

বুধবার (২০ জুলাই) দুপুরে গাংনী উপজেলা ও পৌরবিএনিপর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ত্রাণ সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা মানুষকে নি:স্ব করে ফেলেছে। এই সময় অসহায় মানুষের পাশে দাড়ানো নৈতিক দায়িত্ব।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার খোঁজ না নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

বর্তমান সরকার বন্যার্তদের পাশে না দাড়িয়ে বিএনপির ত্রাণ কার্যক্রম নিয়ে উপহাস করে যাচ্ছেন। অথচ, হাহাকার করছেন সিলেটসহ দেশের বিভিন্ন স্থানের বন্যা পীড়িত মানুষ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category