জাতীয় শোক দিবস থাকায় কোন আনুষ্ঠানিকতা ছাড়ায় সকালে জেলার ১৪শ ৬৬ টি প্রাথমিক ও ৪শ ১৫ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে স্ব স্ব বিদ্যালয় থেকে এক যোগে দেয়া তুলে দেয়া হলো নতুন বই।
সকাল ১১ টায় মেহেরপুর জেলা কালেক্টরেট স্কুলে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
বৃহস্পতিবার পহেলা জানুয়ারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বই বিতরণ কার্যক্রম শুরু হয়। বছরের প্রথম দিন বিদ্যালয় থেকে নতুন বই নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। এছাড়াও নতুন বই পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের পড়ার প্রতি আগ্রহ বাড়বে বলে জানাচ্ছে অভিভাবকরা।