• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুজিবনগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুজিবনগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুজিবনগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা ও গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুজিবনগর উপজেলার তৌহিদী জনতা। আজ সোমবার বিকালে মুজিবনগর উপজেলা রামনগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে ইসরাইল বর্বরতা ও গণহত্যা বন্ধের দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি মুজিবনগর মেহেরপুর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেদারগঞ্জ বাজারে মানববন্ধন করে।

তৌহিদী জনতার ডাকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খান জাহান আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফিরাতুল ইসলাম নাইম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল বাশার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তালহা, মুজিবনগর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দীন, মেহেরপুর জেলা ইসলামিক সংগঠনের যুব বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শাওন শেখ।
বক্তব্যের এক পর্যায়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বলেন, আমরা আজ থেকে ইসরাইলি পণ্য বয়কট করছি আমরা আর কেউ ইসরাইলের জন্য ব্যবহার করব না। মুজিবনগর উপজেলা নায়েবে আমীর মাওলানা ফিরাতুল ইসলাম নাইম বলেন যে, দোকানগুলোতে ইসরাইল পণ্য বিক্রি করা হয় সেই দোকান গুলোতে ইসরাইল পণ্য বিক্রির নিষিদ্ধ ঘোষণা করছি এরপরেও যদি কোন দোকানে পণ্য বিক্রি করা হয় তাহলে সেই দোকান সিলগালা করে দেওয়ার দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category