• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

প্র্যাকটিস রেজিস্ট্রেশন বাস্তবায়নের দাবিতে মেহেরপুর ডেন্টাল পরিষদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
প্র্যাকটিস রেজিস্ট্রেশন বাস্তবায়নের দাবিতে মেহেরপুর ডেন্টাল পরিষদের প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপির প্রদান
প্র্যাকটিস রেজিস্ট্রেশন বাস্তবায়নের দাবিতে মেহেরপুর ডেন্টাল পরিষদের প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপির প্রদান

মেহেরপুরে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কাজের পরিধিতে (বিএমডিসি) ডেন্টাল ডিপ্লোমাধারীদের সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে, বাংলাদেশ ডেন্টাল পরিষদের মেহেরপুর জেলা শাখার প্রতিনিধিরা এ স্মারকলিপি প্রদান করেন।

ডেন্টাল পরিষদের প্রতিনিধিরা বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে দাবি জানাই। সেই দাবি নিয়েই আজ আমরা মেহেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছি। আমরা চাই এই স্মারকলিপির মধ্য দিয়ে আমাদের যৌক্তিক দাবি পূরণ এবং বাস্তবায়ন করা হোক।

এ সময় স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ডেন্টাল পরিষদ মেহেরপুর জেলা শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category