• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

 প্রাক্তন শ্বাশুড়ীকে হত্যাকান্ডে জামাইয়ের আমৃত্যু কারাদন্ড

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
 প্রাক্তন শ্বাশুড়ীকে হত্যাকান্ডে জামাইয়ের আমৃত্যু কারাদন্ড
 প্রাক্তন শ্বাশুড়ীকে হত্যাকান্ডে জামাইয়ের আমৃত্যু কারাদন্ড

প্রাক্তন শ্বাশুড়ীকে হত্যার অপরাধে জামাই হাউস আলী (৫০) নামের এক ব্যাক্তির আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের বিজ্ঞ বিচারক আলী মাসুদ শেখ এই রায় প্রদান করেন।
রায় ঘোষনার সময় দন্ডিত হাউস আলী (৫২) আদালতে উপস্থিত ছিলেন। সে গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

জানা গেছে, স্ত্রী আম্বিয়া খাতুন তাকে তালাক দেওয়ায় হাউস আলী ক্ষিপ্ত হয়ে পড়েন। ২০১৬ সালের ৭ মে দিবাগত রাতে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বাশুড়ী ফুলসুরাতুন (৬৫) এর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শরীরের ৭০ ভাগ পুড়ে যাওয়ায় পাঠানো হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়।

এ ঘটনায় বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন তার প্রাক্তন স্বামী হাউস আলীর নামে গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।

পুলিশের চুড়ান্ত প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন এবং সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে হাউস আলীর বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ (১) ধারায় দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদন্ড এবং ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

আদালতের নির্দেশে দণ্ডিত হাউস আলীকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম এবং বাদী পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category