• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রশাসন একটি দলের প্রতি লয়্যালিটি দেখাচ্ছে- অ্যাডভোকেট সাকিল আহমাদ

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
প্রশাসন একটি দলের প্রতি লয়্যালিটি দেখাচ্ছে- অ্যাডভোকেট সাকিল আহমাদ
প্রশাসন একটি দলের প্রতি লয়্যালিটি দেখাচ্ছে- অ্যাডভোকেট সাকিল আহমাদ

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেছেন, প্রশাসন একটি দলের প্রতি বেশি লয়্যালিটি দেখাচ্ছে। গোয়েন্দা সংস্থা এনএসআই এর প্রধান একটি দলের প্রধানের কার্যালয়ে গিয়ে দেখা করে এসেছেন। প্রশাসন যদি কারও পক্ষ নিতে চায় তাহলে এর জবাব বাংলার মানুষ আবারও দেবে।

রবিবার (২৫ জানুয়ারী) সকালে মেহেরপুর-২ (গাংনী) আসনের ধর্মচাকী গ্রামে জামায়াত প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণাকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সকাল সাড়ে ৭ টার দিকে ধর্মচাকী গ্রামে দশ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হুদা গণসংযোগ করেন। এসময় বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন জামায়াত ও জোট নেতৃবৃন্দ।

জামায়াত প্রার্থী নাজমুল হুদা বলেন, ভোটারদেরকে ভোট দিতে কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে। কিন্তু নির্বাচনের মাঠে সবার সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category