• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

প্রযুক্তি উদ্ভাবনীর মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া দরকার: ফরহাদ হোসেন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
প্রযুক্তি উদ্ভাবনীর মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া দরকার: ফরহাদ হোসেন
প্রযুক্তি উদ্ভাবনীর মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া দরকার: ফরহাদ হোসেন

এখন থেকেই শিক্ষার্থীদের মধ্যে তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। তথ্য প্রযুক্তি ছাড়া আগামী প্রজন্ম পিছিয়ে পড়বে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনীর মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া দরকার। আর এভাবে গড়ে তুলতে হবে একটি স্মার্ট আগামী দিনের বাংলাদেশ। মেহেরপুরে দুই দিনব্যাপী “ডিজিটাল উদ্ভাবনী মেলা”র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
জ্ঞান ভিত্তিক “স্মার্ট বাংলাদেশ” গড়ার প্রত্যয়ে মেহেরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী “ডিজিটাল উদ্ভাবনী মেলা”। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, পুলিশ সুপার রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রদর্শণ করেন।
দুইদিন ব্যাপী এ মেলায় তিন উপজেলার সরকারি-বেসরকারী অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫টি স্টল ঠায় পেয়েছে। এর আগে সকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মুজাহিদুল ইসলামের নেতৃত্ব একটি র‌্যালী বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category