• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার: ফরহাদ হোসেন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার: ফরহাদ হোসেন
প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার: ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রতিবন্ধীদের মূল শ্রোতে ফিরিয়ে আনার জন্য কাজ করছে সরকার। এ লক্ষে তাদের সরকারীভাবে দেওয়া হচ্ছে নানা সূযোগ সুবিধা। দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে তৈরি করা হচ্ছে প্রতিবন্ধী বিদ্যালয়। যাতে সেখান থেকে একাডেমীক শিক্ষা লাভ করে কম জীবনে প্রবেশ করতে পারেন তারা। কারণ প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, তারাও সম্পদ। সেই সম্পদকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আজ শুক্রবার দুপুরে শহরের হঠাৎপাড়া মাঠে মেহেরপুর মানষিক প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ভবন উদ্বোধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, শহরের মধ্যে সবচাইতে দামি জমিটি প্রতিবন্ধীদের জন্য নামমাত্র মূল্যে বরাদ্দ দিয়েছে সরকার। এখানে এক বিঘা জমি নেওয়া হয়েছে। যেখানে ৮ প্রকারের প্রতিবন্ধীরা পড়া-লেখা করার সূযোগ পাবে। সরকারীভাবে প্রতিটি প্রতিবন্ধী বিদ্যালয় সরকারী করণের কথা ভাবছে সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ও মন্ত্রী পত্মী সৈয়দা মোনালিছা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, জাতীয় মহীলা সংস্থার জেলা সভানেত্রী শামী আরা হীরা। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের নিত্য ও গানে মুগ্ধ আগত অতিথি ও দশকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category