• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাযায় চেয়ারম্যান পাশা

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাযায় চেয়ারম্যান পাশা
প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাযায় চেয়ারম্যান পাশা

দুই ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাযায় অংশ নিলেন মেহেরপুরের গাংনীর ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। দাফন শেষে কড়া প্রহরায় তাকে আবারো ফিরিয়ে নেয়া হয় কারাগারে।

পারিবারিক সুত্র জানায়, চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশার মা গত সোমবার দুপুর তিনটার দিকে কুষ্টিয়ার একটি হাসপাতালে মারা যান। পরে পরিবারের লোকজন প্যারোলে মুক্তির আবেদন করে জেলা প্রশাসন বরাবর। জেলা প্রশাসন আবেদনে সাড়া দিয়ে দুই ঘন্টার প্যারোলে মুক্তি দেয়।

পুলিশের একটি গাড়ি বহরে কড়া প্রহরায় পাশাকে নেয়া হয় তার নিজ গ্রাম মিনাপাড়ায়। মিনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জানাযা ও গোরস্থানে দাফন শেষে আবারো পাশাকে ফিরিয়ে আনা হয় মেহেরপুর কারাগারে। আনোয়ার হোসেন পাশার মায়ের জানাযায় এলাকার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গেল বছর আগষ্ট পরবর্তী সময়ে নাশকতার অভিযোগে একটি মামলায় আনোয়ার হোসেন পাশা গ্রেপ্তার হয়ে মেহেরপুর কারাগারে রয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category