• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

পাওনা টাকার দাবিতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
পাওনা টাকার দাবিতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন 
পাওনা টাকার দাবিতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

কুষ্টিয়ার দৌলতপুরে পাওনা টাকার দাবিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ ঠিকাদার সাদিকুজ্জামান খান সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইটভাটা মালিকগণ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. নুরুজ্জামান হাবলু মোল্লা লিখিত বক্তব্যে জানান, দৌলতপুর উপজেলার ১২টি ইটভাটার মালিক তাদের বিক্রিত ইটের টাকা বাবদ ১ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকা পাওনা রয়েছেন। আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান খান সুমন বঁকেয়া এই অর্থ পরিশোধ না করেই পলাতক রয়েছেন।

সুমন উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারির কাজ ও নিজের বিলাসবহুল ভবন নির্মাণের জন্য ইট সংগ্রহ করেছিলেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও তিনি পাওনা টাকা পরিশোধ করেননি।

ইটভাটা মালিকরা আরও অভিযোগ করেন, তাদের এই পাওনা টাকার জন্য একাধিকবার সাদিকুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। উল্টো ইটভাটা মালিকদের বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন বলে তারা অভিযোগ করেন।

এই পরিস্থিতিতে তারা ন্যায় বিচারের স্বার্থে আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত তাদের পাওনা অর্থ ফেরত পাওয়া যায়।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান খান সুমনের সাথে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

তবে সংবাদ সম্মেলনে উপস্থিত সাদিকুজ্জামান খান সুমনের ম্যানেজার আবুবকর সিদ্দিক পাওনা টাকার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পাওনা টাকার বিষয়ে সাদিকুজ্জামান খান সুমনের সাথে আমি কথা বলে দ্রুত পরিশোধ করার জন্য বলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category