• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নানা আয়োজনে গাংনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক ১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী

পদ্মার চর থেকে কিশোর ভ্যানচালকের গলা কাটা মরদেহ উদ্ধার

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
পদ্মার চর থেকে কিশোর ভ্যানচালকের গলা কাটা মরদেহ উদ্ধার
পদ্মার চর থেকে কিশোর ভ্যানচালকের গলা কাটা মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় হোসেন (১৫) নামে এক ব্যাটারি চালিত ভ্যান চালকের জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার(১৮ আগষ্ট) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধ এলাকার পদ্মার চর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৭ আগস্ট) বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় হৃদয়। রাতে বাড়ি না ফিরলে পরিবারেরর সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। আজ সোমবার সকালে স্থানীয়রা পদ্মার চরে একটি জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেই। পরে হৃদয়ের পরিবার ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করে।

নিহতের বাবা ইউনুস আলী বলেন, বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় হৃদয়। বাবার দাবি ভ্যান ছিনতাইয়ের উদ্দেশে হত্যা করা হয়েছে তার ছেলেকে।

কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত হৃদয় হোসেন কুমারখালী উপজেলার এলোঙ্গি এলাকার ইউনুস আলীর ছেলে। মরদেহ ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে ভ্যান উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category