• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবি: নিহত ২৫

বিবর্তন ডেস্ক
Update : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবি
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবি

পঞ্চগড়ে করতোয়া নদীতে মাত্রাতিরিক্ত যাত্রি নিয়ে নৌকাডুবিতে শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকেই নিখোঁজ আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বোদা বদেশ্বরী মন্দিরে মহালয়া পূজা দেখে নৌকায় করে ফিরছিলেন প্রায় ৫০ জনের একটি দল। এ সময় নৌকাটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক হওয়ায় বেলা আড়াইটার দিকে নদীতে ডুবে যায়।

পরে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে কয়েকজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথেই নিহত হন ৮ জন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। নিহতদের মরদেহ এখনও স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়নি। তবে দাফনের জন্য নিহতদের পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category