• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের মুখ্য সংগঠক হলেন অ্যাডভোকেট সাকিল

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের মুখ্য সংগঠক হলেন অ্যাডভোকেট সাকিল
ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের মুখ্য সংগঠক হলেন অ্যাডভোকেট সাকিল

জুলাই অভুত্থানের প্রেরণায় গঠিত এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) সমর্থিত ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স–এর মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমাদ।

আইনজীবীদের এই সংগঠনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট এস এম আজমল হোসেন (বাচ্চু) ও সদস্য সচিব হিসেবে অ্যাডভোকেট খন্দকার মো: এরশাদুল বারী (মামুন) দায়িত্ব পেয়েছেন।

দেশব্যাপী আইনজীবীদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংগঠন কাজ করবে বলে জানা গেছে। ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স সারাদেশের আইনজীবীদের নিয়ে বারভিত্তিক কমিটি দিয়ে কাজ শুরু করবে।

অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, “আইনজীবীরা জাতির বিবেক। আমরা আইনের শাসন ও নাগরিক অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ হতে চাই। জুলাই অভুত্থানকে ধারণ করে আইনাঙ্গনের সকল সমস্যা দূরীকরণে কাজ করবে এই সংগঠনটি।”

তিনি আরও জানান, জেলাসহ সকল বারে দ্রুত সমন্বয় ও আহ্বায়ক কমিটি গঠন করা হবে এবং আইনজীবীদের অংশগ্রহণে সারাদেশে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হবে।
আইনজীবী মহলে এ পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। অনেকে মনে করছেন, এই উদ্যোগ আইনজীবীদের জাতীয় পর্যায়ে এক নতুন ধারার রাজনৈতিক ও পেশাগত ঐক্যের দ্বার খুলে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category